খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
জীবন শিক্ষা পরিষদ,IAPT,এবং মেদিনীপুর কলেজ সেন্টার ফর সায়েনটিফিক কালচার এর সহযোগিতায় গত ৭ ই নভেম্বর 2026 শিক্ষকদের বিজ্ঞান বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো বিষ্ণুপুরের বিডিও অফিসে। উপস্থিত ছিলেন ডঃ সুভাষ সামন্ত (প্রতিনিধি আই এ পি টি R15), ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষ অধ্যাপক রামানন্দ কলেজ, ডক্টর রাজেশ মুখার্জি অধ্যাপক রামানন্দ কলেজ ,শিক্ষক রাজীব পাত্র বিষ্ণুপুর কে এম হাই স্কুল, শিক্ষক বিভাষ রায় পোয়ালপাড়া হাই স্কুল কোতুলপুর ,শিক্ষক সঞ্জীব চৌধুরী বিষ্ণুপুর হাই স্কুল, শিক্ষক রাজেশ বটব্যাল মড়ার হাই স্কুল ,শিক্ষক শান্তনু প্রামানিক সাবড়াকোন হাই স্কুল (উচ্চ মাধ্যমিক), চন্দন বাবু ,সৌম্য সেনগুপ্ত (সভাপতি জীবন শিক্ষা পরিষদ ), শিক্ষিকা রেখা ঝারিমুন্না মানিকল্যাণ সিংহ হাই স্কুল, ভাস্কর বাবু ও বেদিত্রী বোস মহাশয়। সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন প্রশান্ত লোহার ও মমতা বাগদি।
এছাড়াও কর্মশালায় যে সব ছাত্র ছাত্রী পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিল - অর্জুন প্রামাণিক , রোহন পাত্র ও মহুল সেনগুপ্ত
ওই দিন যে এক্সপিরিমেন্ট গুলো দেখানো হলো তা হলো
১, সোলার প্যানেলের সাহায্যে গ্যালভানোমিটারের ফিগার অফ মেরিট নির্ণয়।
২, সোলার প্যানেল ব্যবহার করে ওপেন সার্কিট ভোল্টেজ ও শট সার্কিট ভোল্টেজ নির্ণয়।
৩, সোলার প্যানেলের অভ্যন্তরীণ রোধ নির্ণয় ।
৪, গ্যালভানোমিটার, রোধক, ধারক ও মোবাইল চার্জার ব্যবহার করে ধারকের টাইম কনস্ট্যান্ট নির্ণয়.
৫, ট্রানজিস্টারের এক্সপেরিমেন্ট
৬, সেলফ ইন্ডাকশন এবং মিউচুয়াল ইন্ডাকশন এর এক্সপেরিমেন্ট।
৭, L-R সার্কিট এবং C-R সার্কিট এর experiment.
৮, আলু ,কপার স্ট্রিপ্ট এবং ম্যাগনেসিয়াম স্ট্রিম ব্যবহার করে আলুর অভ্যন্তরীণ রোধ নির্ণয়।
ও অন্যান্য আরো অনেক এক্সপেরিমেন্ট
প্রতিবেদন - শান্তনু প্রামাণিক
রামানন্দ কলেজের অধ্যাপক , ডক্টর রাজেশ মুখার্জি বলেন - জীবন শিক্ষা পরিষদ, রাধানগর ও IAPT, মেদিনীপুর এর যৌথ উদ্যোগে গত ৭.১১.২৬ তারিখে বিষ্ণুপুর বিডিও অফিসে এক দিবসীয় কর্মশালা আয়োজিত হয়েছিল। কম খরচে ও সহজে উচ্চ মাধ্যমিক স্তরের পদার্থবিদ্যার প্রাকটিক্যাল গুলির কিভাবে করা যায় বা ক্লাস রুমের পাঠদানকে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় তারই প্রচেষ্টা ছিল এই কর্মশালায়। সারাদিনব্যাপী বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনেকগুলি বিষয় হাতে কলমে যাচাই করে নিতে উপস্থিত ছিলেন জেলা এবং জেলার বাইরের কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং বিষ্ণুপুরের রামানন্দ কলেজের অধ্যাপকেরা। IAPT এর তরফ থেকে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজে প্রাক্তন অধ্যাপক সুভাষ সামন্ত মহাশয় এবং তাঁর সহযোগীরা। পুরো ব্যবস্থাপনা নিখুঁতভাবে করার জন্য সৌম্যবাবু ও তাঁর দলকে জানাই অশেষ ধন্যবাদ।
বেদিত্রী বোস - বলেন জীবন শিক্ষা পরিষদ ও IAPT এর উদ্যোগে যে কর্মশালাটি অনুষ্ঠিত হয় গত ০৭/১১/২০২৬ তারিখে, বিষ্ণুপুর BDO অফিসে। তাতে উপস্থিত থাকতে পেরে আনন্দিত বোধ করছি। অধ্যাপক সুভাষ সামন্ত এবং তার সহযোগী অধ্যাপকদের বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই। যে ভাবে তারা সহজ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের জটিল বিষয় গুলি বুঝিয়ে দিলেন, তা প্রশংসনীয়।বিভাস বাবুর সুন্দর উপস্থাপনাও ভীষন মনোগ্রাহী ।সর্বোপরি আমাদের সকলের প্রিয় সৌম্য স্যার ও রেখা ম্যাডাম এর অবশ্যই প্রশংসা প্রাপ্য, তারা যেভাবে পুরো কর্মশালাটি পরিচালনা করলেন। এছাড়া সেদিন যারা উপস্থিত ছিলেন তাদের সকলকেই অভিনন্দন এবং মহুল ও আরও যে সব খুদে সদস্য সেদিন উপস্থিত ছিল তাদের আমার ভালোবাসা জানাই। ভবিষ্যতে এই রকম কর্মশালা যত বেশি হবে আমরা তত উপকৃত হব 🙏।