খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
জীবন শিক্ষা পরিষদ একটি পরিকল্পনা নিয়েছে । ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচারস্, এর তত্ত্বাবধানে
ইংরেজি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে তাদের পাঠক্রমে নানান পরীক্ষা-নিরীক্ষা হাতে কলমে করা হচ্ছে ।
তাই , গত ২৮ ফেব্রুয়ারি শনিবার অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস এ আমরা এই অনুষ্ঠানটির সূচনাহয়ে গেছে ।
✅ বিষয় - নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান পাঠক্রমের নানান বিষয় সামান্য উপকরণ সহ - হাতেকলমে শেখা ও প্রয়োজনীয় গাণিতিক সমস্যার সমাধান শেখার সুবর্ন সুযোগ !
✅ প্রশিক্ষক হিসেবে কারা থাকবেন ? ড সুভাষ চন্দ্র সামন্ত , প্রাক্তন অধ্যাপক মেদিনীপুর কলেজ এবং জীবন শিক্ষা পরিষদ ও IAPT - মেদিনীপুর কলেজ সেন্টার ফর সায়েন্টিফিক কালচার সহ বিভিন্ন মহতী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের পরিচালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
✅ আয়োজক - জীবন শিক্ষা পরিষদ
✅ কারা অংশ নিতে পারেন ? - পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রী ও আগ্রহী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা
✅ রেজিস্ট্রেশন ফি - ছাত্রছাত্রী - ক্ষেত্রে - ৫০ টাকা শিক্ষক শিক্ষিকা সহ অন্যদের - ৬০ ( কর্মপত্র ও আনুষঙ্গিক খরচ বাবদ )
✅ সময় - প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ( বিকেল ৩ টা থেকে বিকেল ৫ টা )
✅ স্থান - রাধানগর , বাঁকুড়া
✅ যোগাযোগ - ৯৪৭৪৫৬৫০৪৭, ৮০০১৮৮৮৭০৮ , ইমেইল jeevanshiksaparishadindia@gmail.com
কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেকে প্রতিটি পরীক্ষা হাতেকমলমে করবে ও সংশ্লিষ্ট গানিতিক সমস্যা সমাধান করবে ও সংশ্লিষ্ট গ্রাফ আঁকবে / আঁকবেন । সমস্ত প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে।
ফর্ম পুরণের নিয়ম
১) আনুষঙ্গিক খরচ বাবদ প্রদেয় অর্থ ফর্মে দেওয়া UPI এ পাঠিয়ে তার স্ক্রিন শট তুলে রাখুন ।
২) আপনার ক্যামেররায় আপনার মুখের একটি রিসেন্ট ভালো ছবি তুলে রাখুন , যা আপনি আপলোড করবেন ও সচিত্র পরিচয় পত্রে উক্ত ছবি ব্যবহৃত হবে
বিস্তারিত জানতে - ফর্ম পূরণের আগে এই অংশে ক্লিক করে বিস্তারিত জেনে নিন https://www.jeevanshiksa.com/events