খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
🔹 আমাদের স্বপ্নের STEAM মিউজিয়ামের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
🔹 এই মহৎ উদ্যোগে আপনার মূল্যবান অনুদান প্রদান করতে এখানে ক্লিক করুন।
🔹 মিউজিয়াম নির্মাণকাজের অগ্রগতি দেখতে নিচে স্ক্রল করুন।
জুলাই ২০২৬
আমাদের সকলের বিজ্ঞান কেন্দ্রের ভিত ঢালাই এর কাজ সম্পন্ন হ'ল । ১২ ইঞ্চি বাই ১৫ ইঞ্চি মাপের মোট আটটি বাইরের কলামের জন্য ৬ ফুট * ৬ ফুট * ১.৫ ফুট ও কেন্দ্রের ১৫ ইঞ্চি মাপের কলামের জন্য ৯ ফুট * ৯ ফুট * ২ ফুট ঢালাই সম্পন্ন হ'ল !
জুন ২০২৬
শুরু হোল বিজ্ঞান কেন্দ্রের ১৩০০ বর্গ ফুট প্রথম তল নির্মাণের কাজ - লক্ষ্যে ভিত খোঁড়ার কাজ
May 2026
শুরু হোল কুয়ো খননের কাজ । আনুমানিক খরচ ৩০ হাজার টাকা ।
March 2026
চলছে সীমানা দেওয়ার কাজ - মোট ৮০০ ফুট সীমানা বাবদ সম্ভাব্য খরচ ১ লক্ষ ১০ হাজার -১ লক্ষ ২০ হাজার টাকা
কাঠামোর বর্তমান অবস্থা ৬/৪/২০২৬
2026 FEB
বহু প্রতীক্ষার পর আমাদের মাটির উপর "স্বপন" কে বোনার মতো একটু মাটি হ'ল ! জীবন শিক্ষা পরিষদের নিজের মাটি যার চরিত্র "বিদ্যালয়" শ্রেণীতে পরিবর্তন করা সম্ভব হয়েছে। এবার শুরু হ'ল মূল কাজ ।
মালপত্র রাখার জন্য টিনের ১০ ফুট * ২০ ফুট কাঠামো - প্রস্তাবিত খরচ ৮০ হাজার
ফাউন্ডেশনের কাজের মালপত্র রাখার জন্য ১০ ফুট বাই ২০ ফুটের একটি কাঠামো তৈরির কাজ শুরু হোল ৬ /২/২০২৬
পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পুরো জমিটাকে লোহার অ্যাঙ্গেল দিয়ে এবং তার সাথে নেট ও কাঁটা তার জুড়ে একটি বেড়া দেওয়া হবে। সেই বেড়ার মাপজোক অর্থাৎ কোথায় কোন অ্যাঙ্গেল বসবে কতটা গর্ত হবে ইত্যাদি হিসাব নিকাশ করছেন অলকেশ মন্ডল, দেবকুমার হালদার, সহযোগিতায় প্রশান্ত লোহার ও সৌম্য সেনগুপ্ত।
আমরা যখন কাজ করছি পেছনে আমাদের সাথে সাঁওতাল পাড়ার স্থানীয় সাঁওতালপাড়া তিন খুদে। ওদের জিজ্ঞাসা কি হবে এখানে ? আমরা যাই বললাম - 'বিজ্ঞান কেন্দ্র হাতে কলমে নানা বিষয়ে শেখার জায়গা" তখন বর্ণালী বলল “খুব ভালো হবে আমাদের একেবারে ঠায়ে । “ বর্ণালীদের জন্য তথা রাঢ় অঞ্চলের ছাত্র-ছাত্রী সহ সকলের জন্য এই বিজ্ঞান কেন্দ্র আমাদের করতেই হবে!
আপনাদের সকলের সহযোগিতায় এই কাজ আমরা করতে পারবই আমাদের আশা !
এই কাজে আমাদের সাহায্য করতে, ক্লক করুন Donate