খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
গত ২ অক্টোবর Radhanagar Board Primary School এ, মাইক্রোস্কোপের তলায় কোষের গঠন কোষ বিভাজন ডিএনএ ইত্যাদি চাক্ষুষ করা এবং রক্তের নানা অসুখ নিয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার কুম্ভকার বলেন " আমাদের বিদ্যালয়ের ইকো ক্লাব ও জীবন শিক্ষা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠান পরিবেশনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রাণী মণ্ডল, চিকিৎসক ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট, নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটাল কোলকাতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক , ইমিওনোলজির বিখ্যাত বিজ্ঞানী ডক্টর সুমিত কুমার হীরা। সাথে ছিলেন রাজেন্দ্র কুমার রায়, আই.সি. এম.আর রিসার্চ সায়েন্টিস্ট, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও অর্ঘ্য নাথ, আই.সি. এম.আর রিসার্চ সায়েন্টিস্ট, বর্ধমান মেডিক্যাল কলেজ। "
রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অর্চনা মুখোপাধ্যায় বলেন " মাইক্রোস্কোপের তলায় কোষ বিভাজন , কোষ বিভাজনের বিভিন্ন স্তর , কলার ডিএনএ , ইত্যাদি দেখে, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী অভিভাবকদের পাশাপাশি আমরাও খুব খুশি"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাধানগর পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ বেবী মন্ডল, অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করে বলেন " ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নতিকল্পে শিক্ষক শিক্ষিকাদের এমন অনুষ্ঠান আরও বেশি করে আয়োজন করার অনুরোধ জানাই !"
প্রায় তিন ঘন্টা ধরে চলা এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে সময় কাটানো, বিজ্ঞানী সুমিত কুমার হীরা বলেন " আমি নিজেও তো একেবারে পিছিয়ে পড়া এক গ্রামীণ এলাকার ছেলে। আমিও একদিন বিজ্ঞানের প্রতি ভালোবাসা পেয়েছিলাম এমনই কোনও ছোট্ট উদ্যোগ, কোনও মানুষের অনুপ্রেরণা, কিংবা কোনও কৌতূহল জাগানো মুহূর্ত থেকে। হয়তো এই ছোট্ট আয়োজন পৃথিবী বদলে দেবে না। কিন্তু কোনও একটা গ্রামের কোনও একটি ছেলে বা মেয়ের চোখে যদি বিজ্ঞানের প্রতি নতুন কৌতূহল জাগে, যদি সে ভাবে—
“আমিও পারি, আমিও একদিন বিজ্ঞান নিয়ে কাজ করব”—
তাহলেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা সার্থক।"
বিদ্যালয়ের শিক্ষক ও জীবন শিক্ষা পরিষদের সভাপতি সৌম্য সেনগুপ্ত বলেন " ডক্টর ইন্দ্রানী মন্ডল সকালে কিছু ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিকেলে রক্তের নানান অসুখ নিয়ে অত্যন্ত মনোজ্ঞ আলোচনা আমাদের সকলের কাছে পরিবেশন করেন। এই অনুষ্ঠান আগামী দিনে এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারে , এবং রক্তের নানান অসুখ এড়াতে জীবন যাত্রার পরিবর্তন আনার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে ! "