জপমালী মোহনদাস যোগাশ্রম সংঘের ৩০তম সাংস্কৃতিক বিচিত্রা সান্ধ্য অনুষ্ঠানে জীবন শিক্ষা পরিষদকে স্মারক সম্মাননা প্রদান
খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
জপমালী মোহনদাস যোগাশ্রম সংঘের ৩০তম সাংস্কৃতিক বিচিত্রা সান্ধ্য অনুষ্ঠানে জীবন শিক্ষা পরিষদকে স্মারক সম্মাননা প্রদান
গত ২৫ শে অক্টোবর, ২০২৬, জপমালী মোহনদাস যোগাশ্রম সংঘের ৩০তম সাংস্কৃতিক বিচিত্রা সান্ধ্য অনুষ্ঠানে জীবন শিক্ষা পরিষদকে স্মারক সম্মাননা প্রদান করা হলো।
উক্ত সম্মাননা গ্রহণ করতে জীবন শিক্ষা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সনৎকুমার বন্দ্যোপাধ্যায় , কোষাধ্যক্ষ সোমেন ব্যানার্জি ও সভাপতি সৌম্য সেনগুপ্ত এবং আমাদের খুদে সমৃদ্ধ ব্যানার্জি।
দামোদর নদীর ধারে এক প্রত্যন্ত গ্রামে এখনো যে এমন অনন্য সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা যাপিত হয় তা উপস্থিত না থাকতে আমরা বুঝতে পারতাম না।
উক্ত অনুষ্ঠানে জীবনসংখ্যা পরিষদ তার অতীত এবং বর্তমান কাজ সহ, আগামী দিনে হতে চলা বিজ্ঞান কেন্দ্রের কথা সকলের সামনে তুলে ধরেন জীবন শিক্ষা পরিষদের সভাপতি সৌম্য সেনগুপ্ত .
একই সাথে এসো চিনি নিজের শরীর বিষয়ক একটি ছোট্ট তথ্যচিত্র প্রদর্শনী পরিবেশিত হয়।
আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ গুলোকে চেনার পাশাপাশি সেই অঙ্গ-প্রত্যঙ্গ ঘিরে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে সেই ধারণাকে বিজ্ঞানের আলোকে বোঝার এই বিষয়টি জনমানসে ব্যাপক সাড়া ফেলে ।