খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
গত 22 আগস্ট 2025, IIEST Shibpur এর IIC 7.0 এর আয়োজনে অনুষ্ঠিত " Innovation in Elementary Education শীর্ষক অনুষ্ঠানে জীবন শিক্ষা পরিষদের পক্ষ থেকে, " Visualisation of elementary mathematics by using low cost and low cost learning teaching material" শীর্ষক একটি হাতে-কলমে অংক শেখার পদ্ধতিমালা নিয়ে আলোচনা পরিবেশন করে জীবন শিক্ষা পরিষদের ভাস্কর রায় এবং সৌম্য সেনগুপ্ত।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জীবন শিক্ষা পরিষদের শুভানুধ্যায়ী ডক্টর দিলীপ কুমার সোম, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের সহকারী অধিকর্তা সমরেন্দ্র রায় ।
শেখার সাথীর ডক্টর দেবব্রত মজুমদার, উপস্থিত ছিলেন তৎকালীন প্রাথমিক বিদ্যালয় সংসদের সহকারী সভাপতি ডঃ পার্থ কর্মকার সহ বহু গুণীজন।
সামান্য কিছু উপকরণ ব্যবহার করে কিভাবে যোগ বিয়োগ গুন ভাগ লসাগু গসাগু থেকে শুরু করে ভগ্নাংশ কিংবা বীজগণিতের নানা বিষয় ছাত্রছাত্রীদের কাছে মুক্ত করে তোলা যায় তার নানা বিষয় উপস্থাপিত হয় অনুষ্ঠানটিতে।
জীবন শিক্ষা পরিষদ নির্মিত লার্নিং টিচিং মেটেরিয়াল গুলি ব্যবহার করে এই প্রদর্শনী আলোচনাটি পরিবেশন করা হয়।
সৌম্য সেনগুপ্ত ভাস্কর রায়ের পরিবেশন
উপস্থিত মাননীয় অতিথিদের বক্তব্য
মাননীয় দেবব্রত মজুমদারের বক্তব্য
মাননীয় সমরেন্দ্র রায়ের বক্তব্য