খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
এই কর্মশালায় অংশগ্রহণ করেছে ছয়ানী নিউ সেট আপ আপার প্রাইমারি স্কুল, ছয়ানী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বেনাপুর প্রাথমিক বিদ্যালয় এবং আয়োজক নলপুকুর ফ্রী প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন ছাত্রছাত্রী এবং ৮ জন শিক্ষক মহাশয়।
আমাদের এই উদ্যোগে উপস্থিত ছিলেন বাগনান দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় সুদীপ পাঁজা মহাশয়। উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধুদ্বয় মাননীয় বাদলচন্দ্র রায় এবং মাননীয় সুনীত সরকার মহাশয়। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাগনান পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ঝিলম সাঁতরা মহাশয়া।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর উত্তর চক্রের রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক তথা জীবন শিক্ষা পরিষদের সভাপতি মাননীয় সৌম্য সেনগুপ্ত কর্মশালাটি পরিচালনা করেন। তার গান মুগ্ধ করে সকলকে। সহযোগিতা করেন নলপুকুর ফ্রী প্রাথমিক বিদ্যালয় সহ শিক্ষক ভাস্কর রায়।
গণিতের ভীতি কাটিয়ে বিভিন্ন বিষয়কে হাতে কলমে সহজে বুঝবার সুযোগ তৈরি করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।
দুদিনের অঙ্ক কর্মশালায় যা যা হল
(ভিত্তি -চতুর্থ শ্রেণির সিলেবাস)
🟢*প্রথম দিন*
১) *গণিত মালার সাহায্যে সংখ্যা তৈরি*
_প্রোজেক্ট - গ্রাফ পেপারের সাহায্যে তিন অঙ্কের সংখ্যা স্থাপন_
২) *দশমিক সংখ্যা চাক্ষুষ করা*
প্রোজেক্ট- গ্রাফ পেপারের সাহায্যে সহস্রাংশ পর্যন্ত সংখ্যা স্থাপন
৩) *গণিত মালার সাহায্যে নামতা তৈরি*
_প্রোজেক্ট - গুণের গল্প_
৪) *মিটার ধারণা, সেন্টি-ডেসি-কিলোর ধারণা*
_প্রোজেক্ট- ক) গ্রাফ পেপারের সাহায্যে মিটার স্কেল তৈরি।
খ) বাড়ির বিভিন্ন জিনিস নিজের মিটার স্কেল দ্বারা পরিমাপ করা।
(বাড়ির কাজ)
৫) *ডায়ানেজ ব্লকের সাহায্যে আয়তনের পরিমাপের ধারণা, মিলিলিটার, লিটার ঘনসেমির সাথে আয়তনের সম্পর্ক জলের ক্ষেত্রে ভর ও আয়তনের সম্পর্কের ধারণা*
প্রজেক্ট- ORS তৈরি (বাড়ির কাজ)
৬) *ভরের বিভিন্ন একক ছুঁয়ে দেখা গ্রাম থেকে কিলোগ্রাম*
_প্রোজেক্ট- বাড়ির বিভিন্ন জিনিসের আন্দাজে ভর লেখা
_(বাড়ির কাজ)
🔵 *দ্বিতীয় দিন*
১) *কাঠি/ সংখ্যা ব্যবহার করে যোগ-বিয়োগ*
_প্রোজেক্ট- যোগের গল্প তৈরি_
২) *কার্ডের সাহায্য বিয়োগ। , বিয়োজক এবং বিয়োগফলের মধ্যে সম্পর্ক স্থাপন*
_প্রোজেক্ট- গল্পটা বিয়োগের, করতে হবে যোগ- এমন একটি গল্প লেখ_
৩) *কার্ডের সাহায্যে ভাগ*
_প্রোজেক্ট- একই ভাগের দুরকম গল্প Case 1, Case 2_
৪) *ল.সা.গু. ছুঁয়ে দেখা*
_প্রোজেক্ট - ৬ ও ৯ এর গুণিতক জানালা তৈরি করে সাধারণ গুণিতক ও লসাগু স্থাপন_
৫) *ভগ্নাংশ; লব ও হরের বাস্তব ধারণা; লব হর দেখে ভগ্নাংশ ছোট বড় তুলনা; সমতুল ভগ্নাংশ স্থাপন*
_প্রোজেক্ট- উপরের প্রতিটি বিষয় রঙিন কাগজ দিয়ে স্থাপন_
৬) *দশমিক ভগ্নাংশের বাস্তব প্রকাশ সাধারণ ভগ্নাংশের সাথে তুলনা*
_প্রোজেক্ট- ০.৪ এর মতো দশমিক ভগ্নাংশ স্থাপন_
বাকি থেকে গেল
*গ.সা.গু. ছুঁয়ে দেখা; কার্ড, নুড়ি অথবা বোতামের সাহায্যে*
_প্রোজেক্ট- গসাগুর গল্প তৈরি এবং তা ছবির সাহায্য স্থাপন_
প্রতিবেদক _ ভাস্কর রায়