খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
গত ১১ মে, ২০২৬, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্সের ( IAPT ) সহযোগিতায় ও জীবন শিক্ষা পরিষদের আয়োজনে, বাঁকুড়া জেলার রাধানগর গ্রামে অনুষ্ঠিত হ'লো হাতে-কলমে বিজ্ঞান শীর্ষক একটি আসর । রাধানগর বিষ্ণুপুর ও সোনামুখীর নানা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীরা এই শিবিরে অংশগ্রহণ করে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক, মেদিনীপুর কলেজ সেন্টার ফর সাইন্টিফিক কালচার ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্সের অন্যতম ব্যক্তিত্ব প্রফেসর ডঃ সুভাষচন্দ্র সামন্ত, সাবড়াকোন উচ্চ বিদ্যালয় ( উ মা ) এর পদার্থবিদ্যার শিক্ষক, শান্তনু প্রামানিক , পদার্থ বিদ্যার শিক্ষক বিভাস রায় , পাঁচাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবীর কুমার সাহা, দেও পাড়া ছম্পাবনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিভাস রায়, মানিক লাল সিংহ স্মৃতি মাধ্যমিক পদার্থবিদ্যার শিক্ষিকা রেখা ঝারিমুণ্যা , প্রমুখ ।
হাতে-কলমে তড়িৎ বিজ্ঞানের নানা তত্ত্ব কিভাবে ছাত্র-ছাত্রীরা বুঝবে এবং সেই সংক্রান্ত গাণিতিক রাশি কিভাবে যাচাই করবে তাই নিয়ে অনবদ্য আলোচনা করেন প্রফেসর সুভাষচন্দ্র সামন্ত মহাশয়। আলোচনা গুলির তোলা আছে এই প্লেলিস্টে https://www.youtube.com/playlist?list=PLxvUZRXDMzvQHKyZtfWfA-TOkg5YPCZmU
দ্বিতীয় পর্বে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা হাতেকলমে বিজ্ঞানের নানা পরীক্ষা করে ।